মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:৪২ অপরাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নৌপথের উন্নয়নে ১৫ বছরে ১,৫৮০ কোটি টাকা ব্যয়: নৌপরিবহনমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১০:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের গুরুত্বপূর্ণ নৌপথ ও ফেরিরুট সচল রাখতে গত ১৫ বছরে সরকার প্রায় ১ হাজার ৫৮০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানুর এক প্রশ্নের জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০০৯-১০ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রতিবছর গড়ে ১০৫ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এই ড্রেজিং কার্যক্রমের ফলে আরিচা-কাজিরহাট, বরিশাল-ভোলা এবং সন্দ্বীপ-কুমিরাসহ দেশের গুরুত্বপূর্ণ নৌপথগুলো সচল রয়েছে, যার সুফল পাচ্ছেন সাধারণ যাত্রীরা।

নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, নিয়মিত সংরক্ষণ ড্রেজিংয়ের ফলে লঞ্চঘাট ও ফেরিঘাটগুলোর নাব্যতা বজায় রাখা সম্ভব হয়েছে, যা দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নজরুলের আদর্শে সাম্য ও মানবতার বাংলাদেশ গড়ার আহ্বান প্রতিমন্ত্রীর

17 November 2026

সুন্দরবনে অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নৌপথের উন্নয়নে ১৫ বছরে ১,৫৮০ কোটি টাকা ব্যয়: নৌপরিবহনমন্ত্রী

হালনাগাদ সময় : ১০:১৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬