মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৩০ পূর্বাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি: দুর্লভ বইয়ের এক বিশাল ভাণ্ডার

  • হালনাগাদ সময় : ১০:০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সৌদি আরবের কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরিতে ৩২ হাজার ৬২৫টিরও বেশি দুর্লভ ও ঐতিহাসিক বইয়ের এক সমৃদ্ধ সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে। আরবি ও ইসলামি ঐতিহ্যের মুদ্রিত নিদর্শন সংরক্ষণ এবং গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই লাইব্রেরিটি বিশ্বজুড়ে সমাদৃত।

লাইব্রেরিটির অন্যতম আকর্ষণীয় সংগ্রহের মধ্যে রয়েছে প্রাচীন ইউরোপীয় সংস্করণে প্রকাশিত নবী মুহাম্মদ (সা.)-এর জীবনচরিতবিষয়ক ৭৮টি বই, কোরআনের অনুবাদ ও ব্যাখ্যাসংক্রান্ত শতাধিক গ্রন্থ এবং ১৫৯২-৯৩ সালের দুর্লভ আরবি মুদ্রণ। এছাড়া ইবনে সিনার ‘দ্য ক্যানন অব মেডিসিন’ এবং জালালুদ্দিন আল-সুয়ুতির ‘ইসলামিক অ্যাস্ট্রোনমি’-এর মতো কালজয়ী গবেষণামূলক কাজগুলো এখানে সংরক্ষিত আছে।

লাইব্রেরিতে ইসলামিক ইনস্টিটিউটের সাবেক ডিন এবং প্যারিসের গ্র্যান্ড মসজিদের ইমাম হামজা বুবাকেরের ব্যক্তিগত গ্রন্থাগারটিও অন্তর্ভুক্ত রয়েছে, যেখানে প্রায় ২০ হাজার খণ্ড বই ও পাণ্ডুলিপি রয়েছে। এই বিশাল সংগ্রহশালাটি ইসলামি ইতিহাস, সংস্কৃতি ও জ্ঞান-বিজ্ঞানের গবেষণায় তরুণ গবেষকদের জন্য এক অনন্য তথ্যভাণ্ডার হিসেবে কাজ করছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বৃষ্টি উপেক্ষা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উদযাপিত ‘সঞ্জীবসন্ধ্যা ২০২৬’

20 November 2026

বিশ্বমানের নেতৃত্ব তৈরিতে যুগোপযোগী শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কিং আবদুল আজিজ পাবলিক লাইব্রেরি: দুর্লভ বইয়ের এক বিশাল ভাণ্ডার

হালনাগাদ সময় : ১০:০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬