মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪৬ অপরাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাপুয়া নিউ গিনি: সাড়ে তিন হাজার মুসলমানের দেশ

  • হালনাগাদ সময় : ০৯:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ পাপুয়া নিউ গিনি অস্ট্রেলিয়া থেকে প্রায় ১৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত। ছয়শ দ্বীপের সমন্বয়ে গঠিত এই দেশটির আয়তন প্রায় এক লাখ ৭৮ হাজার বর্গমাইল। ১৯৭৫ সালে স্বাধীনতা লাভ করা এই দেশটি বর্তমানে খ্রিস্টান প্রধান রাষ্ট্র হিসেবে পরিচিত।

দেশটির অর্থনীতি মূলত কৃষি ও প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল। স্বর্ণ, কপার, ক্রুড অয়েল এবং এলএনজি গ্যাসের মতো প্রচুর সম্পদ থাকা সত্ত্বেও দেশটি এখনো অর্থনৈতিকভাবে বেশ পিছিয়ে রয়েছে।

পাপুয়া নিউ গিনিতে ইসলামের আগমন ঘটে মূলত সত্তরের দশকে বিদেশি শ্রমিকদের হাত ধরে। ১৯৮২ সালে ব্রিটিশ স্কটিশ আর্মির সাবেক কর্নেল সাদিক স্যান্ডবেচ ইসলাম গ্রহণের পর দেশটিতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির ধারা গতি পায়। ১৯৮৬ সালে বিলাল ডাওয়ায়ি নামক একজন স্থানীয় নাগরিক প্রথম পাপুয়া নিউ গিনির অধিবাসী হিসেবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

বর্তমানে দেশটিতে প্রায় সাড়ে তিন হাজার মুসলমান বসবাস করছেন। যদিও তারা মোট জনসংখ্যার তুলনায় অত্যন্ত ক্ষুদ্র একটি অংশ, তবুও তারা সেখানে সংগঠিতভাবে ইসলামের প্রচার ও প্রসারের কাজ চালিয়ে যাচ্ছেন। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত মুসলিম সংগঠনের মাধ্যমে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে রেখেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

18 November 2026

ভূপেন হাজারিকা: সুরের জাদুকর ও গণমানুষের কণ্ঠস্বর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পাপুয়া নিউ গিনি: সাড়ে তিন হাজার মুসলমানের দেশ

হালনাগাদ সময় : ০৯:৫৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬