ঢাকায় ২০২৭ সালে সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।
এ ছাড়া পররাষ্ট্র ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় ২০২৭ সালে ঢাকায় অনুষ্ঠেয় সার্ক সাংস্কৃতিক উৎসবের সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা এবং সফল আয়োজনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
























