মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০১ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

৪ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

  • হালনাগাদ সময় : ১১:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দেশের স্বাস্থ্যসেবায় জনবল সংকট নিরসনে প্রায় চার হাজার চিকিৎসক এবং সমসংখ্যক সিনিয়র স্টাফ নার্স ও নার্সিং কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। পাশাপাশি দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উত্থাপিত জনস্বার্থসংশ্লিষ্ট নোটিশের জবাবে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, সবার জন্য স্বাস্থ্যনীতি বাস্তবায়নের আলোকে সরকার সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে। তিনি আরও বলেন, অতীতে স্বাস্থ্য খাতে দুর্নীতি ও অব্যবস্থাপনা থাকলেও বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।

চিকিৎসকের শূন্য পদ পূরণে ৪৬তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৬৮২ জন, ৪৭তম বিসিএসের মাধ্যমে এক হাজার ৩৩১ জন এবং ৫০তম বিসিএসের মাধ্যমে ৬৫০ জন সহকারী সার্জন নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া নার্স সংকট নিরসনে ৮২৮টি পদে সরাসরি নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং আরও কয়েক হাজার পদে নিয়োগের প্রস্তাব পিএসসিতে পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী দেশের ৫০৩টি উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নকশায় চিকিৎসকদের আবাসনের ব্যবস্থাও রাখা হচ্ছে, যাতে তারা নিরাপদ পরিবেশে থেকে দায়িত্ব পালন করতে পারেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব

16 November 2026

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

৪ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া শুরু: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

হালনাগাদ সময় : ১১:৪৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬