মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০২ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ

  • হালনাগাদ সময় : ১১:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

জাতীয় গ্রিডে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে মহেশখালীর কুতুবদিয়ায় দেশের তৃতীয় ভাসমান সংরক্ষণাগার ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিমন্ত্রী বলেন, অতীতে আগস্ট মাসে একটি এফএসআরইউ নষ্ট হওয়ার ফলে শিল্প ও গৃহস্থালি খাতে যে ভয়াবহ সংকট তৈরি হয়েছিল, তার পুনরাবৃত্তি রোধ করাই এই নতুন প্রকল্পের মূল লক্ষ্য। তিনি জানান, নতুন এই ইউনিটটি গ্রিডের চাপ নিয়ন্ত্রণ ও জ্বালানি নিরাপত্তা রক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।

নতুন এফএসআরইউটির কারিগরি সক্ষমতা সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, এর এলএনজি সংরক্ষণক্ষমতা ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার, যা বিদ্যমান ইউনিটগুলোর তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। বৈশ্বিক জ্বালানি বাজারের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে নির্ভরযোগ্যতা বজায় রাখতেই সরকার এই আধুনিক ও অধিক ধারণক্ষমতাসম্পন্ন জাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন, বাংলাদেশে স্থলভিত্তিক এলএনজি অবকাঠামো না থাকায় ভাসমান সংরক্ষণাগারই একমাত্র কার্যকর বিকল্প। বড় ধারণক্ষমতার এই ইউনিটটি দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সহায়ক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব

16 November 2026

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ

হালনাগাদ সময় : ১১:৪৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬