মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০৫ পূর্বাহ্ন | ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তরিত হলেন চিন্ময় কৃষ্ণ দাস

  • হালনাগাদ সময় : ০৭:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাঁকে এই স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সুপার ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, চিন্ময় কৃষ্ণ দাসকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে নেওয়া হয়েছে। তবে ঠিক কী কারণে তাঁকে স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

কারা সূত্র জানিয়েছে, চিন্ময়ের খাবার রান্নার কাজে নিয়োজিত রঙ্গনাথ দাশ ব্রহ্মচারীকে তাঁর সঙ্গে নেওয়া হয়নি। তিনি আগের মতোই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারেই অবস্থান করছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করেন। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার একটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর তাঁর সমর্থকেরা প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ শুরু করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে তাঁকে কারাগারে নিয়ে যায়।

ওই বিক্ষোভের সময় আদালত সড়কে কয়েকটি মোটরসাইকেল ও যানবাহন ভাঙচুর করা হয়। আইনজীবী ও আদালতের কর্মচারীদের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। একপর্যায়ে রঙ্গম কনভেনশন হল সড়কে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় ২০২৪ সালের ২৯ নভেম্বর আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ১৬ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুলাই চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান ৩৮ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। এতে চিন্ময় কৃষ্ণ দাসকে প্রধান আসামি করা হয়।

তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় আদালত প্রাঙ্গণে উসকানিমূলক বক্তব্য দেন। এর জেরে অন্য আসামিরা উত্তেজিত হয়ে আইনজীবীর ওপর হামলা চালান। গ্রেপ্তার আসামিদের জবানবন্দি ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে হামলায় জড়িত ব্যক্তিদের অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়।

রাষ্ট্রপক্ষের দাবি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যেই সেদিন সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছিল। গত ৭ জানুয়ারি মামলাটি বিচারের জন্য চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ১৯ জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসসহ ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে এর বিচার কার্যক্রম শুরু হয়।

আদালত সূত্র জানায়, চিন্ময়ের বিরুদ্ধে বর্তমানে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী আলিফ হত্যা মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে চলমান রয়েছে এবং রাষ্ট্রদ্রোহ মামলায় তাঁর জামিন স্থগিত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভ্যাট অব্যাহতির প্রস্তাব

16 November 2026

শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে কঠোর অবস্থানে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে স্থানান্তরিত হলেন চিন্ময় কৃষ্ণ দাস

হালনাগাদ সময় : ০৭:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬