বিচার বিভাগীয় কর্মকর্তাদের যাতায়াত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নয়টি নতুন মাইক্রোবাস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে তিনি এই কার্যক্রমের সূচনা করেন।
আইন ও বিচার বিভাগের বাজেট ও উন্নয়ন অনুবিভাগের উদ্যোগে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ক্রয়কৃত এই গাড়িগুলোর পেছনে রেজিস্ট্রেশনসহ মোট ৪ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় হয়েছে। অনুষ্ঠানে রংপুরের জেলা ও দায়রা জজের হাতে গাড়ির চাবি হস্তান্তরের মাধ্যমে বিতরণ কার্যক্রম শুরু হয়।
প্রাপ্য জেলাগুলোর মধ্যে রয়েছে চুয়াডাঙ্গা, লালমনিরহাট, যশোর, রংপুর, ঢাকা, পঞ্চগড় এবং রাজশাহী ও সিলেট মহানগর দায়রা জজ আদালত ও সিলেট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। উদ্বোধনী অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট জেলা জজগণ উপস্থিত ছিলেন।

























