মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:৪৬ অপরাহ্ন | ১৮ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

তিন যুগ ধরে মসজিদে নববির সৌন্দর্য বাড়াচ্ছেন পাকিস্তানি ক্যালিগ্রাফার শফিকুজ্জামান

  • হালনাগাদ সময় : ০১:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মসজিদে নববির প্রাচীন অংশের গম্বুজ, দেয়াল, দরজা এবং রওজা মোবারকের প্যানেলে পবিত্র কোরআনের আয়াত, হাদিসের বাণী ও শিক্ষণীয় নানা বার্তা ক্যালিগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলছেন পাকিস্তানি শিল্পী উস্তাদ শফিকুজ্জামান। দীর্ঘ ৩৬ বছর ধরে তিনি এই ঐতিহাসিক মসজিদের সৌন্দর্যবর্ধনে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তার হাতে তৈরি ক্যালিগ্রাফির কিছু বিশেষ প্যানেলে ২৪ ক্যারেট সোনার কালি ব্যবহার করা হয়েছে।

উর্দু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শফিকুজ্জামান জানান, মসজিদে নববির ক্যালিগ্রাফির কাজ এখনো চলমান রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করতে দিনরাত কাজ করা হচ্ছে। তার কাজের অন্যতম উল্লেখযোগ্য অংশ হলো রওজা মোবারকে স্থাপিত কোরআনের আয়াতসংবলিত তিনটি ক্যালিগ্রাফি প্যানেল। এই প্যানেলগুলো তৈরি করতে প্রায় দেড় বছর সময় লেগেছে বলে জানান তিনি।

প্যানেলগুলোর কাজ সম্পন্ন হওয়ার পর সেগুলো নিজ হাতে স্থাপনের বিরল সৌভাগ্য অর্জন করেছেন এই শিল্পী। সেই অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জানান যে রওজা মোবারকে প্যানেল স্থাপনের সময় তার চোখ দিয়ে পানি নেমেছিল।

তিনি আরও জানান, মসজিদে নববিতে রওজা মোবারকের সামনে পবিত্র মসজিদে হারামের প্রধান খতিব শায়খ আবদুর রহমান আস-সুদাইসের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সেখানে শায়খ সুদাইস তার কাজের প্রশংসা করে বলেন যে, রওজা মোবারকের ক্যালিগ্রাফির কাজ একজন পাকিস্তানি শিল্পীর হাতে সম্পন্ন হওয়া অত্যন্ত গৌরবের বিষয়।

বর্তমানে রওজা মোবারকের জন্য নতুন নকশার ক্যালিগ্রাফি প্যানেল তৈরির কাজ করছেন শফিকুজ্জামান। তার দাবি, নতুন এই প্যানেলগুলো অন্তত ৩০০ বছর টিকে থাকার উপযোগী করে তৈরি করা হচ্ছে। প্রচলিত অর্থে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষকের কাছে ক্যালিগ্রাফি না শিখলেও, তুরস্কের বিখ্যাত ক্যালিগ্রাফার হামিদ আল-আমাদিকে তিনি নিজের আধ্যাত্মিক শিক্ষক হিসেবে মানেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশ শ্রমিক নেওয়া প্রায় বন্ধ করে রেখেছিল: প্রধানমন্ত্রী তারেক রহমান

18 November 2026

ভূপেন হাজারিকা: সুরের জাদুকর ও গণমানুষের কণ্ঠস্বর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

তিন যুগ ধরে মসজিদে নববির সৌন্দর্য বাড়াচ্ছেন পাকিস্তানি ক্যালিগ্রাফার শফিকুজ্জামান

হালনাগাদ সময় : ০১:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬