মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৯ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

পাঁচ দিন ধরে শূন্যরেখায় ঝুলছে এক নারীর ভাগ্য!

  • হালনাগাদ সময় : ০৮:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

কোথায় যাবেন, কার কাছে যাবেন কিছুই যেন বুঝে উঠতে পারছেন না ওই নারী। একবার বাংলাদেশের দিকে যাচ্ছেন, আবার ফিরে যাচ্ছেন ভারতের দিকে। কিন্তু কোনো দেশেই ঢুকতে পারছেন না। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় গত পাঁচ দিন ধরে আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখায় কাটছে তার দিন-রাত। আনুমানিক ৩০ বছর বয়সী এই নারীর নাম-পরিচয়ও এখনো জানা যায়নি।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টা পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্যরেখায় তাকে অবস্থান করতে দেখা গেছে। গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে তিনি সেখানে রয়েছেন বলে জানিয়েছেন সীমান্ত এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে বাধা দেন।

পরে তার পরিচয় জানতে চাওয়া হলে নিজের নাম, বাড়ির ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে স্পষ্ট করে কিছু বলতে পারেননি তিনি। স্থানীয়দের দাবি, এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তাও বলছিলেন। পরে তাকে সীমান্তের ওপারে ফেরত পাঠানো হয়। কিন্তু এরপর থেকে তিনি দুই দেশের মাঝখানে শূন্যরেখাতেই অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, কখনো বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছেন ওই নারী, আবার কখনো ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোথাও যেতে পারছেন না। দিনের বেলা রোদ, আর রাতে কুয়াশার মধ্যে খোলা আকাশের নিচেই কাটছে তার সময়।

পাঁচ দিন ধরে একজন নারীর এমন অবস্থায় থাকা নিয়ে উদ্বিগ্ন সীমান্ত এলাকার মানুষ। তার বাড়ি কোথায়, পরিবারের সদস্যরা কারা কিংবা কীভাবে তিনি সীমান্তে এসেছেন, তা এখনো জানা যায়নি। তাকে দ্রুত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়ার পাশাপাশি পরিচয় শনাক্তের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে জানতে শনিবার দুপুর ১২টা থেকে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। চারবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। ফলে এ বিষয়ে বিজিবির বক্তব্য জানা সম্ভব হয়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শাড়ি নয়, গামছায় বিশ্বমঞ্চ মাতালেন বাংলাদেশের প্রমা!

14 November 2026

মসজিদে নববিতে ‘তাসহিল কার্ড’ ব্যবহারের নিয়ম ও সুবিধা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

পাঁচ দিন ধরে শূন্যরেখায় ঝুলছে এক নারীর ভাগ্য!

হালনাগাদ সময় : ০৮:১৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬