মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:৪৩ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দেড় বছর ধরে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার কাজ বন্ধ

  • হালনাগাদ সময় : ০৪:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের সড়ক সংস্কারের কাজ পেয়ে উধাও হয়েছেন ঠিকাদার। টেন্ডার ও কার্যাদেশের মেয়াদ শেষ হলেও দেড় বছর পার হয়ে গেছে, এখনো শুরু হয়নি সংস্কারকাজ। ফলে খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই উপজেলার চারটি ইউনিয়নের অন্তত ২০ গ্রামের হাজারো মানুষ।

স্থানীয়রা জানায়, মহেশপুর উপজেলার খর্দ্দখালিশপুর গ্রামের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কটি দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সড়কের বিভিন্ন স্থানের পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে সড়কটি।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান বলেন, চার পাঁচ বছর ধরে রাস্তাটির অবস্থা খুবই খারাপ। শুনেছিলাম সংস্কারের জন্য টেন্ডার হয়েছে, ঠিকাদারও কাজ পেয়েছেন। কিন্তু এত দিন পার হলেও কাজ শুরু হয়নি। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ বিষয়ে মহেশপুর উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক বলেন, কাজ শুরু না করায় সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। নতুন করে দরপত্র আহ্বانের প্রক্রিয়া চলছে। দরপত্রের প্রক্রিয়া শেষ হলে সড়ক সংস্কারের কাজ শুরু করা সম্ভব হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শাড়ি নয়, গামছায় বিশ্বমঞ্চ মাতালেন বাংলাদেশের প্রমা!

14 November 2026

মসজিদে নববিতে ‘তাসহিল কার্ড’ ব্যবহারের নিয়ম ও সুবিধা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দেড় বছর ধরে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কের সংস্কার কাজ বন্ধ

হালনাগাদ সময় : ০৪:৫২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬