মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৯ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত

  • হালনাগাদ সময় : ০৮:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন চন্দ্র রায় (৩০) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ছোট খোচাবাড়ি এলাকার ২৪ টিউবওয়েল নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন চন্দ্র রায় পঞ্চগড়ের বোদা উপজেলার সাঁকোয়া গ্রামের হরি প্রসাদ রায়ের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ইএসডিওর মাইক্রোক্রেডিট বিভাগে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে মাইক্রোক্রেডিটের কিস্তির টাকা সংগ্রহ করতে মোটরসাইকেল নিয়ে শান্তিনগর থেকে ২৪ টিউবওয়েল এলাকার দিকে যাচ্ছিলেন রিপন। পথে দিনাজপুরের দিক থেকে আসা একটি মালবাহী ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা ট্রাকটিকে ধাওয়া করলে চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে ট্রাকটি ঠাকুরগাঁও ৫০ বিজিবি ক্যাম্পের সামনে থেকে আটক করে মোটর মালিক সমিতির কার্যালয়ের সামনে রাখা হয়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে এবং তারা প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেবেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শাড়ি নয়, গামছায় বিশ্বমঞ্চ মাতালেন বাংলাদেশের প্রমা!

14 November 2026

মসজিদে নববিতে ‘তাসহিল কার্ড’ ব্যবহারের নিয়ম ও সুবিধা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত

হালনাগাদ সময় : ০৮:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬