মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:২৮ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দামেস্কের ঐতিহাসিক আরবি ক্যালিগ্রাফি জাদুঘর

  • হালনাগাদ সময় : ০৮:১৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

দামেস্কের আরবি ক্যালিগ্রাফি জাদুঘর সিরিয়ার ঐতিহাসিক ও শৈল্পিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে সংরক্ষিত আছে আরবি লিপির দীর্ঘ ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনাবলি। এখানে সংরক্ষিত বিরল শিলালিপি ও প্রত্নবস্তুগুলো আরবি লেখনপদ্ধতি বিকাশের ধারাক্রমকে তুলে ধরে। একইসঙ্গে জাদুঘরটি মামলুক যুগের স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শনও বটে।

ব্যতিক্রমী জাদুঘরটি স্থাপন করা হয়েছে ঐতিহাসিক জাকমাকিয়্যা মাদরাসায়, যা পুরোনো দামেস্ক শহরের কেন্দ্রস্থলে উমাইয়া মসজিদের কাছে অবস্থিত। ভবনটি একই সঙ্গে দামেস্কের ঐতিহ্যবাহী স্থাপত্যশৈলী এবং আরব ইসলামি সভ্যতার প্রতিনিধিত্ব করে।

ক্যালিগ্রাফি জাদুঘর তথা জাকমাকিয়্যা মাদরাসা ভবনটি ৮২৩ হিজরি মোতাবেক ১৪২১ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়। আমির সাইফুদ্দিন জাকমাক তার মায়ের স্মৃতি সংরক্ষণের জন্য মাদরাসাটি প্রতিষ্ঠা করেন। স্থান হিসেবে তিনি উমাইয়া মসজিদের উত্তরে এবং আল-আজিজিয়্যা মাদরাসার পূর্বদিকে আল-কাল্লাসা এলাকাটি বেছে নেন।

ঐতিহাসিক সূত্রগুলোতে শিক্ষা খাতে ভবনটির ভূমিকার বিবরণ পাওয়া যায়। ইতিহাসবিদ আবদুল কাদির নুআইমি তার ‘তানবিহুত তালিব ওয়া ইরশাদুদ দারিস’ গ্রন্থে এটাকে হানাফি ধারার মাদরাসা বলে উল্লেখ করেছেন। সেখানে তিনি মাদরাসাটির মার্বেল পাথরে নির্মিত সম্মুখভাগ এবং শহরের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বিশিষ্ট অবস্থানের বর্ণনা দিয়েছেন।

উসমানীয় শাসনামলের শেষদিকে শেখ আবদুল কাদির বিন বদরান তার ‘মুনাদামাতুল আতলাল’ গ্রন্থে জাকমাকিয়্যা মাদরাসা ও এর ভবন সম্পর্কে লিখেছেন। তার বর্ণনা অনুসারে ভবনটি তখন একটি প্রাথমিক বিদ্যালয়ে পরিণত হয়েছিল।

যেখানে অক্ষর জ্ঞান ও কোরআন পাঠ শেখানো হতো। সে সময় ভবনটির কিছু স্থাপনা জরাজীর্ণ হয়ে পড়েছিল। তবে তিনি এর মার্বেল পাথরে বাঁধানো আঙিনার প্রশংসা করেন। পরবর্তী সময়ে ভবনটি মাওলভি সম্প্রদায়ের (আল্লামা রুমির অনুসারী সুফিগণ) মিলনকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হতো। বিংশ শতাব্দীতে ভবনটিতে বড় ধরনের পরিবর্তন সাধিত হয়।

১৯৪৮ সালে ভবনটিকে ঐতিহাসিক স্থাপনার তালিকাভুক্ত করা হয়। ১৯৫৬ সালে রাষ্ট্রপতির আদেশে এটিকে প্রত্নতত্ত্ব ও জাদুঘর বিষয়ক মহাপরিচালকের কার্যালয়ের তত্ত্বাবধানে দেওয়া হয়। ভবনটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসনের দায়িত্ব গ্রহণ করে সংস্থাটি। ১৯৭৪ থেকে ১৯৭৫ সালের মধ্যে ভবনটিকে আনুষ্ঠানিকভাবে আরবি ক্যালিগ্রাফি ও আরবি বর্ণমালার ইতিহাসবিষয়ক জাদুঘরে রূপান্তর করা হয়।

২৮৫ বর্গমিটার আয়তনের ভবনটির মাঝখানে একটি ছোট আঙিনা রয়েছে। এর কেন্দ্রে আছে অষ্টভুজাকৃতির একটি পানির চৌবাচ্চা। চৌবাচ্চাটিকে ঘিরে বিভিন্ন আয়তনের চারটি ইওয়ান (খিলানযুক্ত কক্ষ বা স্থান) রয়েছে।

এ ছাড়া ভবনটিতে একটি সমাধিসৌধ রয়েছে, যার ওপরে উঁচু গম্বুজ নির্মিত। সেখানে ১২.৫ মিটার উঁচু একটি সমতল কাঠের ছাদও আছে। ভবনটির অসংখ্য জানালা ও রঙিন কাচের কারুকাজ এর স্থাপত্যশৈলীকে আরো সমৃদ্ধ করেছে। এসব জানালা ও রঙিন কাচের মধ্য দিয়ে সূর্যের আলো প্রবেশ করে পানির চৌবাচ্চা ও মার্বেল পাথরের মেঝের ওপর বিচি…

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শাড়ি নয়, গামছায় বিশ্বমঞ্চ মাতালেন বাংলাদেশের প্রমা!

14 November 2026

মসজিদে নববিতে ‘তাসহিল কার্ড’ ব্যবহারের নিয়ম ও সুবিধা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দামেস্কের ঐতিহাসিক আরবি ক্যালিগ্রাফি জাদুঘর

হালনাগাদ সময় : ০৮:১৪:৩২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬