মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৮:১৭ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সুন্দরগঞ্জে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০৭:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসা মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের মাঠেরহাট শিশু সদন ইসলামিয়া এতিমখানা ও হাফেজি মাদ্রাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারি আসা মিয়া উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের সখেরবাজার এলাকার আব্দুল সামাদের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরগঞ্জ থানা-পুলিশ উপজেলার শ্রীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাঠেরহাট গ্রামের মাঠের হাট শিশু সদন ইসলামিয়া এতিমখানা ও হাফেজি মাদ্রাসার সামনে পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসা মিয়াকে গ্রেপ্তার করা হয়।

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসা মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।’

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

পাঁচ দিন ধরে শূন্যরেখায় ঝুলছে এক নারীর ভাগ্য!

14 November 2026

ঠাকুরগাঁওয়ে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মী নিহত

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সুন্দরগঞ্জে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০৭:৫৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬