মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪৬ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

বগুড়ায় ইয়াবাসহ আটক যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল এলাকাবাসী

  • হালনাগাদ সময় : ০৫:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বগুড়া সদর উপজেলায় ইয়াবাসহ আটক এক যুবককে পুলিশের হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় লাহিড়ীপাড়া ইউনিয়নের ডেকরা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া যুবকের নাম মামুন (৩৮), যিনি পেশায় ভবানীগঞ্জ উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতটি ইয়াবাসহ মামুনকে আটক করা হয়। আটকের পর মামুন নিজেকে ডাকাতের কবল থেকে রক্ষা পাওয়ার নাটক সাজিয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে স্থানীয় লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে জড়ো হয়ে তিন পুলিশ সদস্যকে ঘিরে ফেলে। একপর্যায়ে উত্তেজিত জনতার ভিড়ের সুযোগ নিয়ে মামুনকে ছিনিয়ে নেওয়া হয়।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল খালেক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাকে থানায় আনা সম্ভব হয়নি। এ ঘটনায় মামুনকে পলাতক দেখিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

বগুড়ায় ইয়াবাসহ আটক যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিল এলাকাবাসী

হালনাগাদ সময় : ০৫:১০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬