বক্স অফিসে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছেন দক্ষিণী সুপারস্টার সুরিয়া। জিথু মাধবন পরিচালিত ক্রাইম কমেডি সিনেমা ‘সিন’ মুক্তির মাত্র আট দিনের মাথায় বিশ্বজুড়ে ২১১ কোটি রুপির বেশি আয় করে নতুন রেকর্ড গড়েছে।
স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির অষ্টম দিনে ভারতের বাজারে সিনেমাটি ৬ কোটি রুপি আয় করেছে। এখন পর্যন্ত ভারতে ছবিটির মোট নেট আয় ১১৭ কোটি ৭০ লাখ রুপি এবং গ্রস আয় ১৩৬ কোটি ৭০ লাখ রুপি। তামিলনাড়ু রাজ্যে সিনেমাটি সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা পেয়েছে।
ছবিটিতে ডিএসপি ইনবারাজের চরিত্রে সুরিয়ার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তার সঙ্গে আরও অভিনয় করেছেন নজরিয়া নাজিম ও নাসলেন। এদিকে, সিনেমাটির সিক্যুয়েল তৈরির গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পরিচালক জিথু মাধবন। এখন দেখার বিষয়, ‘সিন’ সুরিয়ার ক্যারিয়ারের অতীতের সব আয়ের রেকর্ড ভাঙতে পারে কি না।

























