মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:৩২ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

দক্ষিণ কোরিয়ায় এনসিপি নেতাদের সংবর্ধনা ও মতবিনিময়

  • হালনাগাদ সময় : ১১:১৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের দক্ষিণ কোরিয়া সফর উপলক্ষে এক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখার বুসান আঞ্চলিক কমিটি। শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় বিকেলে বুসানের গারাম আর্ট হলে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স দক্ষিণ কোরিয়া শাখার সদস্য সচিব বাবুল মিয়া ও যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার জুনায়েদ শুভ জুয়েলসহ প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, রাষ্ট্রের নীতিনির্ধারণী পর্যায়ে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং তাদের মেধাকে দেশের উন্নয়নে কাজে লাগানো জরুরি। রাজনৈতিক নেতৃত্বকে জনগণের কাছে জবাবদিহির আওতায় আনার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, প্রবাসীদের যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতার উন্নয়ন ঘটাতে পারলে রাষ্ট্র ও ব্যক্তি উভয়ই লাভবান হবে। তিনি জুলাই গণ-অভ্যুত্থানে প্রবাসীদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন। অনুষ্ঠানে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া শাখার অনুমোদনে বুসান আঞ্চলিক কমিটির নতুন দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। আহ্বায়ক নাজমুল হোসেন রনি ও সদস্য সচিব আহবাব মিয়ার নেতৃত্বে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

দক্ষিণ কোরিয়ায় এনসিপি নেতাদের সংবর্ধনা ও মতবিনিময়

হালনাগাদ সময় : ১১:১৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬