মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৮ পূর্বাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

নতুন সিনেমায় গ্যাংস্টার লুকে ইমরান হাশমি

  • হালনাগাদ সময় : ০৮:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বলিউড অভিনেতা ইমরান হাশমি মানেই পর্দায় রহস্য ও রোমান্সের নতুন সমীকরণ। এবার অপরাধজগতের অন্ধকার দিক নিয়ে নির্মিত ‘গানমাস্টার জি৯’ সিনেমায় গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, সিনেমাটিতে ইমরান হাশমিকে এমন এক চরিত্রে দেখা যাবে, যিনি অতীতের নানা জটিলতা ও বর্তমানের সংঘাতের বেড়াজালে আটকা পড়েছেন। ট্রেলারে অ্যাকশন দৃশ্যের পাশাপাশি গল্প বলার ধরনে নতুনত্বের ছাপ স্পষ্ট।

সিনেমাটির অন্যতম চমক অভিনেতা অপরশক্তি খুরানা। তাকে এই সিনেমায় খলনায়কের ভূমিকায় দেখা যাবে। ইমরান হাশমির বিপরীতে তার উপস্থিতি ও সংঘাত সিনেমার গল্পে বাড়তি উত্তেজনা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া জেনেলিয়া দেশমুখের চরিত্র নিয়েও দর্শকদের আগ্রহের কমতি নেই।

আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাওয়া এই সিনেমাটি বক্স অফিসে আয়ুষ্মান খুরানা ও শারভারির ‘ইয়ে প্রেম মল লিয়া’ সিনেমার সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে পারে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ও জাতীয়করণের উদ্যোগ, রোববার উচ্চপর্যায়ের সভা

13 November 2026

গাইবান্ধায় বিষাক্ত খাবারে পাঁচ শতাধিক অসুস্থ, হাসপাতালে ভর্তি ১১৫

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

নতুন সিনেমায় গ্যাংস্টার লুকে ইমরান হাশমি

হালনাগাদ সময় : ০৮:৫২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬