মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৩২ অপরাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

চাটখিলে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার, স্ত্রী ও স্বজনরা পলাতক

  • হালনাগাদ সময় : ০৪:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নোয়াখালীর চাটখিলে নিখোঁজের ছয় দিন পর শ্বশুরবাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে মাটিচাপা অবস্থায় মোহাম্মদ রাসেল (২৭) নামে এক শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াখলা ইউনিয়নের সানখালী গ্রামের চৌকিদার বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত রাসেল চাটখিল উপজেলা শ্রমিকদলের সদস্য এবং নোয়াখালী ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ নভেম্বর সংসার করার প্রলোভন দেখিয়ে রাসেলকে শ্বশুরবাড়িতে ডেকে নেন তার স্ত্রী মুক্তা বেগম ও শালিকা রতনা। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন।

চাটখিল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রানা জানান, বুধবার রাতে শ্রমিকদলের নেতাদের নিয়ে থানায় যাওয়ার পর পুলিশ ও তারা যৌথভাবে রাসেলের শ্বশুরবাড়িতে তল্লাশি চালায়। এ সময় পরিত্যক্ত ঘর থেকে দুর্গন্ধ পেয়ে মাটি খুঁড়ে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোন্নাফ জানান, নিহতের শ্বশুরবাড়ির লোকজন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার

12 November 2026

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চাটখিলে শ্রমিকদল নেতার মরদেহ উদ্ধার, স্ত্রী ও স্বজনরা পলাতক

হালনাগাদ সময় : ০৪:১৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬