মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৭:১৩ অপরাহ্ন | ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ২৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে দালালবিরোধী অভিযানে ৭ জন আটক

  • হালনাগাদ সময় : ০৩:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) যৌথ অভিযানে দালালচক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে এই অভিযান চালানো হয়।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক সাতজনের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আটককৃতরা হলেন অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়া।

এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনদের হয়রানি বন্ধে এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অনাগ্রহ: আবেদন করেননি আড়াই লাখের বেশি শিক্ষার্থী

14 November 2026

ব্যাংক খাতে ৩২.৭৮ শতাংশ খেলাপি ঋণ, ৯০ শতাংশ আদায়ের সম্ভাবনা ক্ষীণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে দালালবিরোধী অভিযানে ৭ জন আটক

হালনাগাদ সময় : ০৩:৫৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬