ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর কারাদণ্ড কমানোর আইন অনুমোদন করেছেন আইনপ্রণেতারা। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ সম্পর্কিত এক প্রতিবেদন প্রকাশ করেছে। বুধবার (৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এদিকে বোলসোনারোর আইনজীবীরা মঙ্গলবার আদালতে আবেদন জানিয়েছেন যাতে তাকে জেল থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়। তাদের দাবিতে বলা হয়, তার শল্যচিকিৎসা প্রয়োজন।
গত মাসে ২০২২ সালের নির্বাচনে পরাজয়ের পর বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে অভ্যুত্থান চেষ্টার ব্যর্থ পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগে বোলসোনারোকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি ব্রাসিলিয়ার ফেডারেল পুলিশ সুপারিনটেনডেন্সে সাজা ভোগ করছেন।
৭০ বছর বয়সী বলসোনারো ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত লাতিন আমেরিকার সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন।
রিপোর্টারের নাম 



















