মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:০৯ পূর্বাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

সিলেট সীমান্তে অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় খাসিয়া আটক

  • হালনাগাদ সময় : ১২:৩৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী মিনাটিলা এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় খাসিয়া নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) টহল দল তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন ভারতীয় খাসিয়া নাগরিক বাতিম তুতা (২৮) ও টেম্পো (২০)।

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮২/১০-এস এবং ১২৮২/৯-এস-এর মধ্যবর্তী এলাকা দিয়ে শূন্যরেখা অতিক্রম করে ওই দুই ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। মিনাটিলা এলাকার একটি আনারস বাগানে তাদের অবস্থান করতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা ধরা পড়েন। এ সময় তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানান, অবৈধভাবে অস্ত্রসহ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করায় আটক দুই ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড, আওয়ামী লীগের দিকে অভিযোগের আঙুল

12 November 2026

লাকি আলীর নির্ধারিত কনসার্ট বাতিলের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিলেট সীমান্তে অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় খাসিয়া আটক

হালনাগাদ সময় : ১২:৩৫:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬