মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪৪ পূর্বাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

  • হালনাগাদ সময় : ১২:২৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বকে বিশ্বনেতারা রূপান্তরমূলক নেতৃত্ব বা ‘ট্রান্সফরমেটিভ লিডারশিপ’ হিসেবে মূল্যায়ন করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ এবং দ্বিপক্ষীয় বৈঠকে প্রধানমন্ত্রীকে একজন দূরদর্শী ট্রান্সফরমেটিভ লিডার হিসেবে অভিহিত করা হচ্ছে। বাংলাদেশের প্রায় ১৮ থেকে ২০ কোটি মানুষের নেতৃত্বে তার এই রূপান্তরমূলক ভূমিকা এবং জনগণের দেওয়া গণতান্ত্রিক ম্যান্ডেটকে আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

বুধবার তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১ চলাকালে স্থানীয় সময় সন্ধ্যায় বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী দিনব্যাপী কপ-৩১ বিশ্বনেতা সম্মেলনের উদ্বোধনী অধিবেশন ও প্লেনারি সেশনে সক্রিয়ভাবে অংশ নেন। এই ফাঁকে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন। পাশাপাশি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ও চীনের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন।

প্রতিমন্ত্রী আরও জানান, ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার প্রেসিডেন্ট, মলদোভার প্রধানমন্ত্রী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, কুয়েতের প্রধানমন্ত্রী, ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব, লন্ডনের মেয়র এবং জিরো ওয়েস্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর ফলপ্রসূ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, এই বৈঠকগুলো অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বিশ্বনেতারা বাংলাদেশের সফল গণতান্ত্রিক উত্তরণ এবং প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নির্বাচনী ম্যান্ডেটের জন্য তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র আরও সুদৃঢ় করা এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে যৌথভাবে কাজ করার দৃঢ় আগ্রহ প্রকাশ করেছেন।

প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া মালদ্বীপের প্রেসিডেন্টও খুব শীঘ্রই বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ করেছেন। অন্যদিকে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন প্রক্রিয়া, অর্থনৈতিক বিনিয়োগ এবং দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে বাংলাদেশের জোরালো সহযোগিতা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

ওআইসির মহাসচিবের সঙ্গে বৈঠকে ফিলিস্তিন সংকটে বাংলাদেশের অবিচল ও দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ফিলিস্তিনের বিষয়ে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ফর্মুলার প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

লন্ডনের মেয়রের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী দীর্ঘদিন লন্ডনে অবস্থান করায় সেখানকার মেয়র নিজেই তার সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছিলেন। সেই অনুযায়ী তাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন ও স্মার্টকার্ড বিতরণের রূপরেখা নিয়ে ১৬ নভেম্বর ইসির সভা

11 November 2026

শ্রীলঙ্কাকে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন বিশ্বনেতারা: হুমায়ুন কবির

হালনাগাদ সময় : ১২:২৩:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬