মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:২১ অপরাহ্ন | ১২ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২৭শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

  • হালনাগাদ সময় : ০৩:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল ও কৌশলগত পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বুধবার দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মিরপুর, সাভার, আশুলিয়া, গাজীপুরের চন্দ্রা, ভোগড়া বাইপাস এবং নারায়ণগঞ্জের কাঁচপুর ও বিসিক শিল্পনগরীসহ বিভিন্ন স্পর্শকাতর এলাকায় বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সাথে সমন্বয় করে বিজিবি সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।

বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২০ জেলায় ৮০টি মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার

12 November 2026

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান হুইপ দুলুর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

হালনাগাদ সময় : ০৩:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬