মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:২০ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জঙ্গল সলিমপুরে ইয়াছিনের আস্তানায় ৬৫ দলিল: সাব-রেজিস্ট্রার বরখাস্ত

  • হালনাগাদ সময় : ০৩:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে ইয়াছিনের আস্তানায় গিয়ে এক দিনে ৬৫টি জমির বিক্রয় দলিল রেজিস্ট্রি করার ঘটনায় সীতাকুণ্ডের সাব-রেজিস্ট্রার রায়হান হাবিবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে আইন ও বিচার বিভাগ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক আদেশে জানানো হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলাকালে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন।

নথিপত্র অনুযায়ী, সীতাকুণ্ডের সলিমপুর মৌজায় ২৭৮ দশমিক ৭৫ শতাংশ জমি হস্তান্তরের জন্য গত ১৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত মোট ৭৪টি দলিল রেজিস্ট্রি করা হয়। এর মধ্যে ১৭ সেপ্টেম্বর এক দিনেই ইয়াছিনের আস্তানায় সশরীরে উপস্থিত হয়ে ৬৫টি দলিল সম্পাদন করেন অভিযুক্ত সাব-রেজিস্ট্রার। বিষয়টি প্রকাশ্যে আসার পর চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আইন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ জানালে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক প্রোটিয়া অধিনায়ক বাভুমা

11 November 2026

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জঙ্গল সলিমপুরে ইয়াছিনের আস্তানায় ৬৫ দলিল: সাব-রেজিস্ট্রার বরখাস্ত

হালনাগাদ সময় : ০৩:৫১:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬