মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:১৯ পূর্বাহ্ন | ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

ইরানে সামরিক হামলার প্রয়োজন নেই: মার্কো রুবিও

  • হালনাগাদ সময় : ১০:১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক অভিযানের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে চলমান সংকট নিরসনের চেষ্টার মধ্যেই তিনি এই অবস্থান ব্যক্ত করেন।

প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে রুবিও বলেন, ‘ইরানের অর্থনীতির ওপর মার্কিন নিষেধাজ্ঞা এতটাই কার্যকর ও বিধ্বংসী যে, নতুন করে বড় ধরনের সামরিক অভিযানের কোনো প্রয়োজন নেই। আমি মিত্র দেশগুলোকে বিষয়টি নিশ্চিত করেছি।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের অবসান নিয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছিলেন। এদিকে, ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ওয়াশিংটনকে তাদের শর্ত মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এই অবস্থানের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কূটনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক চাপের মুখে ইরানকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে মেনে নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড, আওয়ামী লীগের দিকে অভিযোগের আঙুল

12 November 2026

লাকি আলীর নির্ধারিত কনসার্ট বাতিলের ঘোষণা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ইরানে সামরিক হামলার প্রয়োজন নেই: মার্কো রুবিও

হালনাগাদ সময় : ১০:১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬