মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৯ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালালেন আসামি

  • হালনাগাদ সময় : ০৮:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

আদালত থেকে পালিয়েছে গার্মেন্টসকর্মী আলো আক্তার হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়া।

মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজের আদালত থেকে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।

আদালতের প্রসিকিউশন বিভাগের ইন্সপেক্টর মোহসীন হোসেন আসামি পালিয়ে যাওয়ার বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আদালতের আসামির কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া।

তাকে আদালতের কারাগার থেকে আনা ও নেওয়ার দায়িত্বে ছিলেন কনস্টেবল আরাফাত।

তিনি বলেন, আসামি কাঠগড়ায় হাতে হাতকড়া পড়া অবস্থায় ছিল। তার কাস্টডি আনতে আদালতের সামনে যাই। এ সুযোগে আসামি হাতকড়া খুলে পালিয়ে গেছে।

মামলাটি সাক্ষ্য গ্রহণের পর্যায়ে আছে। আজ সাক্ষ্য গ্রহণের দিন ছিল। কারাগারে থাকা কাউসার মিয়াকে আদালতে হাজির করা হয়। তবে সাক্ষ্য দিতে কোনও সাক্ষী আদালতে হাজির হননি। এজন্য আগামী জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের দিন রাখার তথ্য দিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন।

ঢাকার দক্ষিণখান থানার দক্ষিণখান দক্ষিণ পাড়া এলাকায় ২০২০ সালের ২০ জুলাই বাথরুমে ছুরিকাঘাতে খুন করা হয় আলোকে। এ ঘটনায় পরদিন তার বাবা রবিউল ইসলাম অজ্ঞাতনামের আসামি করে মামলা করেন। তদন্তে গিয়ে ওইদিনই কাউসারকে টঙ্গী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরদিন কাউসার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয়। সেখানে সে জানায়, বছর খানেক আগে থেকে আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার কিছুদিন আগে থেকে তাকে পাত্তা দিচ্ছিল না সে। কাউসার জানতে পারে, আলো অন্য একটি ছেলের সঙ্গে প্রেম করছে। আলোর সঙ্গে কথা বলতে চাইলে এড়িয়ে যেতো। ২০২০ সালের ২০ জুলাই আলোদের বাসার সামনে অপেক্ষা করতে থাকেন কাউসার। রাত ৯টার দিকে সে ঘর থেকে বের হয়ে বাথরুমে যায়, এটা দেখে কাউসার। সে বাথরুম থেকে বের হয়ে ঘরে বালতি আনতে গেলে তাকে আটকে ধরে কথা বলতে চায় কাউসার। তবে আলো কথা বলতে রাজী না হওয়ায় চাকু দিয়ে তার বুকে ও পিঠে ছুরি দিয়ে আঘাত করার কথা জানায় কাউসার।

মামলার তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন দক্ষিণখান থানার এসআই সুজন চন্দ্র কর্মকার। ২০২২ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় এখন পর্যন্ত আলোর বাবা রবিউল ইসলাম ও তার বড় বোন রাব্বিনা আক্তার সাক্ষ্য দিয়েছে। এদিকে গ্রেফতারের পর থেকেই কারাগারে কাউসার।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

10 November 2026

শেখ হাসিনার দেশে ফেরার সঠিক পথ জানালেন চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালালেন আসামি

হালনাগাদ সময় : ০৮:৫৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬