মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২৯ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০৮:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দায়ের করা মোট ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।

সংসদ সদস্য মো. কেরামত আলীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর হয়রানিমূলক মামলাগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে ২০২৬ সালের মার্চ মাসে জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে মামলাগুলো পর্যালোচনার জন্য আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটিও কাজ করছে। রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে দায়ের করা মামলাগুলো চিহ্নিত করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সেগুলো প্রত্যাহারের কার্যক্রম চলমান থাকবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

10 November 2026

শেখ হাসিনার দেশে ফেরার সঠিক পথ জানালেন চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজনৈতিক হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার: আইনমন্ত্রী

হালনাগাদ সময় : ০৮:৪২:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬