মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৯ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

মেজো ভাইয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন অভিনেতা ডিপজল

  • হালনাগাদ সময় : ০৮:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইয়ের একটি ছবি প্রকাশ করে জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল লিখেছেন, ‘আমার মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল বর্তমানে অত্যন্ত অসুস্থ। দেশবাসীসহ সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।’ ডিপজলের এই পোস্টের পর তার ভাইয়ের সুস্থতা কামনা করে মন্তব্য করছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

ঢাকাই চলচ্চিত্রে একসময় খলনায়ক হিসেবে দারুণ জনপ্রিয়তা পান ডিপজল। তবে অভিনয়জীবনের শুরুতে তাকে দেখা গেছে নায়কের ভূমিকায়। ‘সতী কমলা’ সিনেমায় প্রথম নায়ক হিসেবে অভিনয় করেন তিনি। পরে ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’ ও ডাকাতসহ বেশ কয়েকটি চলচ্চিত্রে নায়কের চরিত্রে অভিনয় করেন তিনি।

কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় খলচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নতুনভাবে আলোচনায় আসেন ডিপজল। সংলাপ বলার নিজস্ব ধরন, অভিনয়ের স্বতন্ত্র ভঙ্গি ও ভিন্নধর্মী খলচরিত্রের কারণে দর্শকদের কাছে আলাদাভাবে পরিচিতি পান এই অভিনেতা। বিশেষ করে প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে তার জুটি দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা পায়।

অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও পরিচিতি রয়েছে ডিপজলের। একাধিক ব্যবসাসফল সিনেমা প্রযোজনার পাশাপাশি হল ব্যবসা ও চলচ্চিত্র পরিচালনার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন এই অভিনেতা।

বর্তমানে ডিপজল অভিনীত ও প্রযোজিত কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। তবে পেশাগত ব্যস্ততার বাইরে এই মুহূর্তে পরিবারের অসুস্থ সদস্যের সুস্থতাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভাইয়ের দ্রুত আরোগ্য কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

10 November 2026

শেখ হাসিনার দেশে ফেরার সঠিক পথ জানালেন চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

মেজো ভাইয়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন অভিনেতা ডিপজল

হালনাগাদ সময় : ০৮:৫৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬