মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:২৯ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

  • হালনাগাদ সময় : ০৮:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পারিবারিক বিরোধের জেরে কিশোরগঞ্জের করিমগঞ্জে জ্যোৎস্না বেগম নামে এক গৃহবধূ হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক মো. জহির উদ্দীন এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- রবি, মঞ্জিল, শহিদ, মাহবুব, আমিনুল, জিয়াউদ্দিন ও সাহাবুদ্দিন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টার দিকে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়ায় চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। প্রতিবেশী কলি আক্তারের রান্নার চুলার ধোঁয়া হাবিবুর রহমানের বসতঘরে প্রবেশ করায় তার স্ত্রী জ্যোৎস্না বেগম চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ করেন। এ নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আসামিরা জ্যোৎস্না বেগমের ওপর হামলা চালান।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

10 November 2026

শেখ হাসিনার দেশে ফেরার সঠিক পথ জানালেন চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

হালনাগাদ সময় : ০৮:২১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬