মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৯ অপরাহ্ন | ১০ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ২৫শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

প্লাস্টিক সার্জারি ও বোটক্স প্রসঙ্গে খোলামেলা কথা বললেন কারিনা

  • হালনাগাদ সময় : ০৮:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান বরাবরই নিজের স্পষ্ট বক্তব্য ও ব্যতিক্রমী জীবনযাপনের কারণে সংবাদের শিরোনামে থাকেন। ৪০-এর কোঠা পার করলেও অভিনয় ও গ্ল্যামারে ভক্তদের মুগ্ধ করে যাওয়া এই তারকা বয়সের ছাপ আড়াল করতে প্লাস্টিক সার্জারি বা বোটক্সের ওপর নির্ভর করতে নারাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে কারিনা জানান, সৌন্দর্য ধরে রাখতে কৃত্রিম ইনজেকশন কিংবা অস্ত্রোপচারের পথ বেছে নেওয়ার পক্ষে তিনি নন। সুস্থ জীবনযাপন, প্রাকৃতিক যত্ন এবং পরিবারের সঙ্গে সময় কাটানোকেই তিনি প্রকৃত আত্মযত্ন মনে করেন। স্ক্রিনে অভিনয়ের প্রতিভাই তার সবচেয়ে বড় শক্তি এবং সেখানে বাহ্যিক রূপ পরিবর্তনের কোনো প্রয়োজন নেই বলে মত দেন তিনি।

বয়স লুকিয়ে রাখার মানসিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কারিনা বলেন, বয়স বৃদ্ধিকে ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত। চল্লিশের এই সময়টাতে এসে তিনি নিজেকে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী মনে করছেন এবং ক্যারিয়ারের সেরা সময় উপভোগ করছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

10 November 2026

শেখ হাসিনার দেশে ফেরার সঠিক পথ জানালেন চিফ প্রসিকিউটর

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

প্লাস্টিক সার্জারি ও বোটক্স প্রসঙ্গে খোলামেলা কথা বললেন কারিনা

হালনাগাদ সময় : ০৮:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬