মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০২:১০ অপরাহ্ন | ২১শে নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ৬ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

রাজশাহীতে গভীর রাতে মহাসড়ক অবরোধ ও হাতবোমা বিস্ফোরণ

  • হালনাগাদ সময় : ১২:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

রাজশাহীতে গভীর রাতে মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। একই রাতে নগরের আরেকটি এলাকায় দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে পৃথক এ দুটি ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত মধ্যরাতে নগরের অভয় মোড় এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ক অবরোধ করেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এ সময় তাঁরা সড়কে টায়ারে আগুন জ্বালান। তবে কিছুক্ষণের মধ্যেই তাঁরা সেখান থেকে সরে যান।

পরে অবরোধ ও অগ্নিসংযোগের ভিডিও নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে প্রচার করে নিষিদ্ধ ছাত্রলীগের রাজশাহী জেলার নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে এ কর্মসূচি পালন করা হয়েছে বলেও ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়।

এ বিষয়ে নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে একই রাতে নগরের চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় দুটি হাতবোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্বৃত্তরা সড়কের ওপর বোমা দুটি বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, সড়কের ওপর দুটি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন ও বিয়ের গুঞ্জন: কী বলছেন অভিনেত্রী?

21 November 2026

ঘূর্ণিঝড় 'আকভান': অতিবৃষ্টিতে দিশেহারা রাজবাড়ীর কৃষকরা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজশাহীতে গভীর রাতে মহাসড়ক অবরোধ ও হাতবোমা বিস্ফোরণ

হালনাগাদ সময় : ১২:৩৭:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬