মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৭ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা

  • হালনাগাদ সময় : ০৭:৫৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

মানহানির অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে মামলা করেছেন ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। রোববার (৮ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে এই মামলা দায়ের করা হয়। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ২১ জানুয়ারি দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার আরজিতে বলা হয়েছে, বাদী আদালতে মামলা দায়েরের পর তানজিন নাহার তিশা প্রতিহিংসাপরায়ণ হয়ে গত ২৬ অক্টোবর তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বাদীর আপত্তিকর ছবি ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করেন। এছাড়া বাদীর অজান্তে তার এবং দুই নাবালকের ছবি ব্যবহারের অভিযোগও আনা হয়েছে।

বাদীর আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, গত ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে কল দিয়ে বাদীকে ভাইরাল করার হুমকিও দেওয়া হয়েছে। এর আগে গত ২৮ অক্টোবর আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও কোনো প্রতিকার না পাওয়ায় বাদী আদালতের দ্বারস্থ হয়েছেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক প্রোটিয়া অধিনায়ক বাভুমা

11 November 2026

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মানহানির মামলা

হালনাগাদ সময় : ০৭:৫৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬