মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:০৭ অপরাহ্ন | ১১ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ২৬শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সিরাজগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ আটক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • হালনাগাদ সময় : ০৭:৫১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জে ৪০ গ্রাম হেরোইন রাখার দায়ে সবুজ শিকদার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার (৮ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহানশাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। সবুজ শিকদার টাঙ্গাইল জেলার কালিহাতী থানার ইছাপুর গ্রামের আজাহার আলী শিকদারের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ২১ জানুয়ারি সিরাজগঞ্জ শহরের মাহমুদপুর মহল্লায় মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সবুজ শিকদারকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৪০ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এ ঘটনায় সদর থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জুয়েল রানা বাদী হয়ে মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের পেস আক্রমণ নিয়ে সতর্ক প্রোটিয়া অধিনায়ক বাভুমা

11 November 2026

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের ঝটিকা অভিযান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সিরাজগঞ্জে ৪০ গ্রাম হেরোইনসহ আটক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

হালনাগাদ সময় : ০৭:৫১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬