বর্তমান সরকারের দেশ পরিচালনায় সাফল্যকে স্বাগত জানিয়ে ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নোয়াখালীর সোনাইমুড়ীতে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলার চৌরাস্তা এলাকা থেকে সোনাইমুড়ী পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. সোহেল উদ্দিন সজীব ও পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান মায়েনের নেতৃত্বে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাইপাস এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সোনাইমুড়ী পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব মো. সোহেল উদ্দিন সজীব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান মায়েন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান ভূঁইয়া ও শাহজাহান সাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বর্তমান সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র দেশ-বিদেশ থেকে ষাটযন্ত্রের লিপ্ত রয়েছে। রাজপথে থেকে এই সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে ছাত্রদল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে তারা জানান। পাশাপাশি দলের ত্যাগী নেতাকর্মীদের সঠিক মূল্যায়নের দাবিও তুলে ধরা হয়।
আনন্দ শোভাযাত্রায় সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্রদলের শত শত নেতাকর্মী অংশ নেন।
























