মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০৮ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

জনগণের কষ্ট লাঘবে সরকার নিরলস কাজ করছে: ত্রাণমন্ত্রী

  • হালনাগাদ সময় : ০১:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, বর্তমান সরকার একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির দায়িত্ব গ্রহণ করলেও প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনগণের কষ্ট লাঘবে দিনরাত কাজ করে যাচ্ছে। শুক্রবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের সক্ষমতা বাড়াতে সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ নিয়েছে। এছাড়া উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে সরকার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে।

তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, শিশুকাল থেকেই শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠতে স্কাউটিংয়ের বিকল্প নেই। অনুষ্ঠানে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শর্টকাটে অর্থ উপার্জনের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

06 November 2026

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

জনগণের কষ্ট লাঘবে সরকার নিরলস কাজ করছে: ত্রাণমন্ত্রী

হালনাগাদ সময় : ০১:০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬