মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৩:০২ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর

  • হালনাগাদ সময় : ১১:৪১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে লাহোরের স্কোর ৪৫৮। এই তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজ সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ১৯৪, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমানবিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

এদিকে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দিল্লি, যার স্কোর ২৪৪। এছাড়া তৃতীয় স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা, যার স্কোর ২৩৫।

উল্লেখ্য, আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। এছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

শর্টকাটে অর্থ উপার্জনের চিন্তা করলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী

06 November 2026

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সোনাইমুড়ীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’, শীর্ষে লাহোর

হালনাগাদ সময় : ১১:৪১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬