বাংলাদেশ পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে নতুন কর্মস্থলে পদায়ন করেছে সরকার। মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের তালিকা নিচে দেওয়া হলো—
১. মো. আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা: বর্তমান কর্মস্থল- মহাপরিচালক (অতিরিক্ত আইজি), এসআরবি, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা।
২. ফারুক আহমেদ: বর্তমান কর্মস্থল- অতিরিক্ত আইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল- মহাপরিচালক (অতিরিক্ত আইজি), এসআরবি, ঢাকা।
৩. মো. সায়েদুর রহমান: বর্তমান কর্মস্থল- অতিরিক্ত আইজি, পুলিশ অধিদপ্তর, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, হাইওয়ে পুলিশ, ঢাকা।
৪. গাজী জসীম উদ্দিন: বর্তমান কর্মস্থল- অতিরিক্ত আইজি, শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা। বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, পুলিশ টেলিকম সংস্থা, রাজারবাগ, ঢাকা।
৫. ইসরাইল হাওলাদার: বর্তমান কর্মস্থল- পুলিশ কমিশনার (ডিআইজি), জিএমপি, গাজীপুর (অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)। বদলি/পদায়নকৃত কর্মস্থল- অতিরিক্ত আইজি, শিল্পাঞ্চল পুলিশ, ঢাকা।
৬. মো. আশিক সাঈদ: বর্তমান কর্মস্থল- ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী। বদলি/পদায়নকৃত কর্মস্থল- পুলিশ কমিশনার (ডিআইজি), জিএমপি, গাজীপুর।
৭. মীর আশরাফ আলী: বর্তমান কর্মস্থল- ডিআইজি, রেলওয়ে পুলিশ। বদলি/পদায়নকৃত কর্মস্থল- ডিআইজি, রাজশাহী রেঞ্জ, রাজশাহী।






















