মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:০৪ অপরাহ্ন | ৩রা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | মঙ্গলবার, ১৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চার জেলায় নতুন পুলিশ সুপার পদে রদবদল

  • হালনাগাদ সময় : ১০:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

দেশের চার জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে চারজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। একইসঙ্গে আরও দুজন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই প্রশাসনিক রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলমকে নীলফামারী জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। আর নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

বর্তমানে নেত্রকোনা জেলার পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত এসআরবির উপপরিচালক মো. বদরুদ্দোজাকে মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে জামালপুর জেলায় নতুন পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে বরগুনা জেলার পুলিশ সুপার মো. কুদরত ই খুদাকে। অন্যদিকে এসআরবির পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতীকে বরগুনা জেলার পুলিশ সুপারের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়া জামালপুর জেলার পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনকে ডিএমপিতে বদলি করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে এসআরবি মহাপরিচালক আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে এসআরবি ডিজি, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান, শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায়, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চার জেলায় নতুন পুলিশ সুপার পদে রদবদল

হালনাগাদ সময় : ১০:০০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬