মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:১৬ অপরাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

  • হালনাগাদ সময় : ১২:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে আবারও অচল হয়ে পড়েছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একটি অংশ। এবার নাওজোড় এলাকায় সড়কের ওপর বর্জ্য জড়ো করে আগুন ধরিয়ে দিয়ে বিক্ষোভ শুরু করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। অবরোধের পাশাপাশি মহাসড়কে ক্রিকেট খেলায় মেতে ওঠেন আন্দোলনকারীদের কয়েকজন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দিগন্ত সোয়েটার কারখানার সামনে এ পরিস্থিতির সৃষ্টি হয়।

শ্রমিকদের অবস্থানের কারণে জয়দেবপুর চৌরাস্তা থেকে নাওজোড় মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল কার্যত অচল হয়ে পড়ে। জরুরি ও ছোট যানবাহনও তাদের বাধার মুখে পড়ে। এতে ওই পথে চলাচলকারী যাত্রী ও চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়।

সড়কে বিক্ষোভের একপর্যায়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলতে যান সংবাদকর্মীরা। তবে তথ্য সংগ্রহ, ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করলে তাদের বাধার মুখে পড়তে হয়। ফলে শ্রমিকদের পক্ষ থেকে আন্দোলনের বিষয়ে বিস্তারিত বক্তব্য জানা সম্ভব হয়নি।

এদিকে, সকালে পরিস্থিতি নিয়ে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছিলেন, সকাল ৮টার কিছু আগে কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিকদের একটি দল মহাসড়ক আটকে দেওয়ার চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের সঙ্গে কথা বলে কোনো সংঘাত ছাড়াই সড়ক থেকে সরিয়ে দেন।

মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে রাখার কথাও জানিয়েছিলেন তিনি।

তবে মৌচাকের ঘটনার পর নাওজোড় এলাকায় নতুন করে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কের যান চলাচলে অচলাবস্থা তৈরি হয়। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

‘অনেকগুলো বউ ছেড়ে গেছে, অর্পিতা সহ্য করে রয়ে গেছে’: প্রসেনজিৎ

04 November 2026

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬৬

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

হালনাগাদ সময় : ১২:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬