মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৫:৩১ পূর্বাহ্ন | ৫ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বৃহঃস্পতিবার, ২০শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সাইফুল ইসলাম

  • হালনাগাদ সময় : ১১:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলামকে রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সাইফুল ইসলাম এর আগে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।

এর আগে, গত ২০ অক্টোবর রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলীকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরের দিন বিমানবন্দরে বিদায় জানানোর সময় ইউসুফ আলী প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়ার ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়। এরপর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. রেজাউল আলম সরকারকে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছিল।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

সাদিক কায়েম ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল করেছিলেন: রাশেদ খাঁন

04 November 2026

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেলেন সাইফুল ইসলাম

হালনাগাদ সময় : ১১:২১:০৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬