মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০২ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট দিলে মাদরাসা শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

  • হালনাগাদ সময় : ১০:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগমাধ্যমে কর্তৃপক্ষের নেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে অশোভন, উসকানিমূলক ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের কঠোর নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিদ্যমান বিধিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়েছে।

অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু শিক্ষক ও কর্মচারী ব্যক্তিগত ফেসবুক আইডি ও বিভিন্ন গ্রুপে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। এতে সাধারণ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিভ্রান্তি ছড়াচ্ছে, মাদরাসা শিক্ষার স্বাভাবিক পরিবেশ ক্ষুণ্ন হচ্ছে এবং শিক্ষা প্রশাসনের ভাবমূর্তি নষ্ট হচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ধরনের কর্মকাণ্ড ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯’-এর ১০ (ঙ), ১০ (ছ) ও ১০ (ঝ) অনুচ্ছেদের স্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি এটি ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা, ২০২৬’-এর ১৮ (গ) অনুচ্ছেদ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মোজাম্মেল হোসেন খানের স্বাক্ষরিত এই সংক্রান্ত নির্দেশনাপত্রটি দেশের সব সরকারি ও বেসরকারি মাদরাসার অধ্যক্ষ, সুপার ও ইবতেদায়ি প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট দিলে মাদরাসা শিক্ষকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

হালনাগাদ সময় : ১০:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬