মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০১:০২ পূর্বাহ্ন | ৪ঠা নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | বুধবার, ১৯শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করে দ্রুত ন্যায্য মজুরি নির্ধারণের দাবি সাইফুল হকের

  • হালনাগাদ সময় : ১০:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

আশুলিয়াসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের ওপর পুলিশ ও বিজিবির হামলা, লাঠিপেটা এবং নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই সঙ্গে দমন-পীড়নের পথ পরিহার করে আলোচনার ভিত্তিতে জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণের আহ্বান জানান তিনি।

এক বিবৃতিতে সাইফুল হক বলেন, শ্রমিকদের জীবনধারণের ন্যায্য ও স্বতঃস্ফূর্ত আন্দোলনকে কোনো কুচক্রী মহলের চক্রান্ত আখ্যা দিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বাঁচার তাগিদে গড়ে ওঠা আন্দোলনকে ষড়যন্ত্র বলে এর যৌক্তিকতাকে অস্বীকার করার সুযোগ নেই। তবে একই সঙ্গে আন্দোলন যেন কোনো কায়েমি স্বার্থান্বেষী মহলের হাতিয়ার না হয়, সে বিষয়েও শ্রমিকদের সজাগ থাকার তাগিদ দেন তিনি।

তিনি উল্লেখ করেন, তৈরি পোশাক খাতের জন্য গঠিত ন্যূনতম মজুরি বোর্ড সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রেখেছে। উদ্ভূত বাস্তবতায় শ্রমিকদের শান্ত ও ধৈর্যশীল থাকার অনুরোধ জানিয়ে তিনি বলেন, অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখা সংকটের কোনো স্থায়ী সমাধান বয়ে আনবে না। এই মুহূর্তে সরকার, কারখানা মালিক ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক আস্থা সুদৃঢ় করা অত্যন্ত জরুরি।

বিলম্ব না করে সব পক্ষের সঙ্গে বাস্তবমুখী আলোচনার মাধ্যমে দ্রুত কার্যকর মজুরি কাঠামো ঘোষণার দাবি জানিয়ে তিনি বলেন, সংকট নিরসনে শ্রমিকদের বিরুদ্ধে হামলা, মিথ্যা মামলা ও হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মসজিদে নববিতে নারীদের ধর্মীয় আলোচনা শোনার বিশেষ ব্যবস্থা

03 November 2026

ধানমন্ডিতে বহুতল আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করে দ্রুত ন্যায্য মজুরি নির্ধারণের দাবি সাইফুল হকের

হালনাগাদ সময় : ১০:০৮:০৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬