মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৯:০০ অপরাহ্ন | ৬ই নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ২১শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে কদবেল পাকানোয় ব্যবসায়ীর জরিমানা, ২৩ বস্তা বিনষ্ট

  • হালনাগাদ সময় : ০৫:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় বাজার এলাকায় ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে কদবেল পাকানোর দায়ে এক ফল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান চলাকালে রাসায়নিক মেশানো ২৩ বস্তা কদবেল জনসম্মুখে ধ্বংস করা হয়।

সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বড় বাজার এলাকার ফল ও মাংসের বাজারসহ বিভিন্ন দোকানে এ তদারকি অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মাথাভাঙ্গা সেতুসংলগ্ন ফলপট্টির ‘টুকু ফল ভান্ডার’-এ কৃত্রিম রাসায়নিক মিশিয়ে কদবেল পাকানোর প্রমাণ মেলে। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. টুকু মিয়াকে প্রশাসনিক ব্যবস্থায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত ২৩ বস্তা বিষাক্ত রাসায়নিকযুক্ত কদবেল তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয়।

একই সঙ্গে বাজারে অন্যান্য ফল ব্যবসায়ীদের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকার কড়া নির্দেশনা দেওয়া হয় এবং মাংস ব্যবসায়ীদের সঠিক ওজনে বিক্রি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে সতর্ক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। তদারকিতে সহযোগিতা করেন সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহিনুজ্জামান, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং সদর থানা পুলিশের একটি দল। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

ফুলবাড়ী থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে সর্বস্তরের এলাকাবাসীর মানববন্ধন

06 November 2026

বগুড়ায় পুলিশকে পিটিয়ে আসামি ছিনতাই, গাড়ি ভাঙচুর: আটক ৪

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

চুয়াডাঙ্গায় রাসায়নিক দিয়ে কদবেল পাকানোয় ব্যবসায়ীর জরিমানা, ২৩ বস্তা বিনষ্ট

হালনাগাদ সময় : ০৫:১৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬