মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৪৬ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ‘বেতনভুক্ত’ সহযোগী সানি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

  • হালনাগাদ সময় : ০৫:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী বড় সাজ্জাদের বেতনভুক্ত সহযোগী মো. সাব্বির হোসেন সানিকে (৩৪) গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বড় সাজ্জাদের পক্ষে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনার বিনিময়ে মাসে ৫০ হাজার টাকা বেতন পেতেন সানি। কারাগারে থাকা ডেভিড ইমনের পরিবর্তে তাঁকেই সম্প্রতি চাঁদাবাজির মূল দায়িত্ব দেওয়া হয়েছিল। গ্রেপ্তার সানি সাতক্ষীরার কালীগঞ্জ থানার সাতবসু এলাকার মো. মালেকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় বসবাস করে আসছিলেন।

জেলা গোয়েন্দা পুলিশের দাবি, আগে প্রবাসে থাকা সানি বড় সাজ্জাদের নির্দেশে দেশে ফিরে অপরাধ চক্রে যুক্ত হন। নির্দিষ্ট চাঁদা না পেলে বা আদায়ে ব্যর্থ হলে ব্যবসায়ীদের প্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সশস্ত্র হামলা চালাত এই চক্রটি। সানির বিরুদ্ধে পাঁচলাইশ ও হাটহাজারী থানায় দুটি মামলা রয়েছে। সম্প্রতি তাঁর চাঁদা দাবির অডিও রেকর্ডও পুলিশের হাতে এসেছে। চক্রের পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া যেতে কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

31 October 2026

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ‘বেতনভুক্ত’ সহযোগী সানি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

হালনাগাদ সময় : ০৫:০৮:০১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬