মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৬:৫২ অপরাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, পাস করেনি ৩৮ পরীক্ষার্থীর কেউই

  • হালনাগাদ সময় : ০৫:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

সদ্য প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় ঠাকুরগাঁওয়ের ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া মোট ৩৮ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন।

শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর মহিলা কলেজের ৭ জন এবং কদমরসুল হাট স্কুল অ্যান্ড কলেজের ৯ জন পরীক্ষার্থী। এছাড়া বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী স্কুল অ্যান্ড কলেজের ১২ জন, মোড়লহাট জনতা স্কুল অ্যান্ড কলেজের ১ জন এবং রত্নাই বগুলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজের ১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছেন।

অন্যদিকে, পীরগঞ্জ উপজেলার একটিয়াপুর শহীদ সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ২ জন, রাণীশংকৈল উপজেলার ধুলঝাড়ি স্কুল অ্যান্ড কলেজের ২ জন, গোগড় কলেজের ২ জন এবং রাউতনগর স্কুল অ্যান্ড কলেজের ২ জন পরীক্ষার্থীর কেউই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। প্রতিষ্ঠানের এমন হতাশাজনক ফলাফলে ক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকেরা।

এ বছর জেলায় এইচএসসিতে পাসের হার ৪৫ দশমিক ০৩ শতাংশ। মোট ৯ হাজার ৮৫৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৪৩৯ জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১৭৮ জন শিক্ষার্থী।

জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আখতার জানান, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো মূলত নন-এমপিওভুক্ত এবং কেবল কাগজে-কলমেই টিকে রয়েছে। এ ফলাফল বিপর্যয়ের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) লিখিত প্রতিবেদন পাঠানো হবে। অন্যদিকে জেলা প্রশাসক রফিকুল হক জানান, প্রতিষ্ঠানগুলো নন-এমপিওভুক্ত হলেও কী কারণে এমন ফলাফল বিপর্যয় ঘটল তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়া যেতে কর্মীদের মেডিকেল ফি ৮ হাজার টাকা নির্ধারণ

31 October 2026

মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঠাকুরগাঁওয়ে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল, পাস করেনি ৩৮ পরীক্ষার্থীর কেউই

হালনাগাদ সময় : ০৫:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬