মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১১:১৮ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রমাণ করেছে বিএনপির পথই সঠিক: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

  • হালনাগাদ সময় : ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে উল্লেখ করে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে বিএনপির রাজনীতিই সঠিক ধারায় রয়েছে এবং বিরোধীরা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁওয়ের আসনে তাঁর ছোট ভাইয়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উপনির্বাচন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে হয়েছে। গত আট মাস ধরে ক্ষমতাসীন বিএনপি সরকারের গৃহীত জনকল্যাণমুখী কার্যক্রমকে দেশের মানুষ কীভাবে মূল্যায়ন করছে, এ নির্বাচনের ফলাফল তার সুস্পষ্ট বহিঃপ্রকাশ।

তিনি জানান, ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এক লাখ ৩০ হাজারের বেশি ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন, অন্যদিকে পূর্ববর্তী নির্বাচনের তুলনায় জামায়াতের ভোট অর্ধলক্ষাধিক কমে গেছে।

জনদুর্ভোগ সৃষ্টিকারী লংমার্চ বা রোডমার্চের মতো কর্মসূচি পরিহার করার আহ্বান জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, বিরোধী দলগুলোর কোনো সুনির্দিষ্ট পরামর্শ বা দাবি থাকলে তা রাজপথে বিশৃঙ্খলা না করে জাতীয় সংসদে এসে তুলে ধরা উচিত।

এর আগে প্রতিমন্ত্রী জেলা যুবদল আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিলে অংশ নেন। জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

উত্তরখান থানায় তাহসিফের বাবার মামলা, আসামি অজ্ঞাত

31 October 2026

মাদকাসক্তি রোধে খেলাধুলার কোনো বিকল্প নেই: শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন প্রমাণ করেছে বিএনপির পথই সঠিক: প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ

হালনাগাদ সময় : ০৯:০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬