মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১০:০৯ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কানেক্টিভিটির নামে দেশকে ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমীর

  • হালনাগাদ সময় : ০৯:০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

কানেক্টিভিটির অজুহাতে দেশকে কোনোভাবেই ইজারা দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান। শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত এক লংমার্চ-পূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে জামায়াত আমীর বলেন, অতীত থেকে কোনো শিক্ষা না নিয়ে জনগণের সঙ্গে ঐতিহাসিক প্রতারণা করছে বিএনপি। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর নিয়ে কোনো ধরনের নেপথ্য ষড়যন্ত্র চলছে কি না, তা সরকারের পক্ষ থেকে দ্রুত জাতির সামনে স্পষ্ট করতে হবে। কোনো অবস্থাতেই কানেক্টিভিটির নামে দেশের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া চলবে না।

আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান আরও বলেন, জনগণের পক্ষ থেকে উত্থাপিত ৭ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন না করা হলে দেশে আরেকটি অনিবার্য গণবিপ্লব সংঘটিত হবে।

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, শহীদদের আত্মত্যাগের সঙ্গে বেইমানি করে বিএনপি সরকার ফ্যাসিবাদের পথ বেছে নিয়েছে। ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের ব্যবহার করে নজিরবিহীন জাল ভোট দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন।

সরকার দলীয় সংকীর্ণতায় পুরো জাতিকে জিম্মি করে রেখেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের দাবি মেনে দেশ পরিচালনায় ব্যর্থ হলে অবিলম্বে ক্ষমতা ছেড়ে দিন। অন্যথায় এই সরকারের পরিণতিও বিগত ফ্যাসিবাদী সরকারের মতোই হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯১

31 October 2026

সৌদি আরবে বিমানবন্দর বন্ধের প্রভাব: ঢাকা থেকে ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কানেক্টিভিটির নামে দেশকে ইজারা দেওয়া চলবে না: জামায়াত আমীর

হালনাগাদ সময় : ০৯:০৭:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬