মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
১২:৪২ পূর্বাহ্ন | ৩১শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শনিবার, ১৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

কানাডায় শুটিং সেটে দুর্ঘটনায় আহত চিত্রনায়ক জায়েদ খান

  • হালনাগাদ সময় : ১০:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

কানাডায় নতুন সিনেমার শুটিং করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক জায়েদ খান। সেখানে একটি অ্যাকশন দৃশ্যের দৃশ্যধারণের সময় টিউবলাইটের ভাঙা কাচ তাঁর মাথায় ঢুকে আহত হন তিনি।

কয়েক দিন আগে কানাডার বিভিন্ন মনোরম লোকেশনে ‘ভায়োলেন্স’ সিনেমার শুটিং চলাকালে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন আশঙ্কামুক্ত রয়েছেন। ঘটনার বর্ণনা দিয়ে জায়েদ খান বলেন, ‘একটি মারামারির শটে আমার পিঠে ও হাতে পাঁচটি টিউবলাইট ভাঙা হয়েছিল। সে সময় টিউবলাইট ভেঙে কাচের গুঁড়া মাথায় ঢুকে যায়। বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছেন।’

অভিনেতা ও নির্মাতা কামাল হোসেন বাবর সিনেমাটি পরিচালনা করছেন। ওই একই দৃশ্যের শুটিংয়ের সময় পরিচালকের হাতও কেটে যায়। বর্তমানে জায়েদ খান যুক্তরাষ্ট্রে বসবাস করলেও ছবিটির কাজের জন্য কানাডায় অবস্থান করছেন। কাজের ফাঁকে নানা মুহূর্ত তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।

দীর্ঘ বিরতির পর ‘ভায়োলেন্স’ চলচ্চিত্রের মাধ্যমে আবারও বড়পর্দায় ফিরছেন এই অভিনেতা। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শিলা। মোহাম্মদ রহমান ও সাবরিনা চৌধুরী প্রযোজিত সিনেমাটি বাংলাদেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের প্রেক্ষাগৃহে একসঙ্গে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

নারীদের ক্ষমতার দ্বন্দ্বে মুখোমুখি কীর্তি ও রাধিকা, ওটিটিতে ঝড় তুলেছে ‘আক্কা’

30 October 2026

তিন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশের সিনেমা 'মাস্টার'

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

কানাডায় শুটিং সেটে দুর্ঘটনায় আহত চিত্রনায়ক জায়েদ খান

হালনাগাদ সময় : ১০:৩২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬