মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
০৪:৩৭ অপরাহ্ন | ৩০শে অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ | শুক্রবার, ১৪ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট ও ভাড়াটিয়া সরানোর নির্দেশ

  • হালনাগাদ সময় : ০২:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

সরকারি আবাসন পরিদপ্তরের অধীনে বরাদ্দ পাওয়া বাসার কোনো অংশ বা সম্পূর্ণ বাসা অন্যের কাছে সাবলেট বা ভাড়া দেওয়া যাবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি জারি করেছে সরকার।

ইতোমধ্যে যারা সরকারি বাসা বা ফ্ল্যাটের এক বা একাধিক কক্ষ কিংবা সম্পূর্ণ বাসা অন্যের কাছে ভাড়া দিয়েছেন, তাদের আগামী ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া বা সাবলেটগ্রহীতাকে সরানোর নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের পর সরকারি বাসায় সাবলেট বা ভাড়াটিয়া পাওয়া গেলে কোনো কারণ দর্শানো ছাড়াই বরাদ্দ বাতিল করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপকের বিরুদ্ধে বিধি অনুযায়ী শাস্তিমূলক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বরাদ্দপ্রাপকের অফিসপ্রধানকে জানিয়ে বিভাগীয় শৃঙ্খলামূলক ব্যবস্থার সুপারিশ করা হবে।

গত ২৯ অক্টোবর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক মো. জহিরুল ইসলাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

Share this news as a Photo Card

জনপ্রিয় সংবাদ

হঠাৎ অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন রাসেল মিয়া

30 October 2026

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: বিমানে ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

www.deshkhobor24.com |
fb/deshkhobor24bd

সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে সাবলেট ও ভাড়াটিয়া সরানোর নির্দেশ

হালনাগাদ সময় : ০২:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬